

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দিনাজপুরের নবাবগঞ্জে ৬টি ঘোড়ার ৪১০ কেজি মাংস জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০টারয় নবাবগঞ্জ উপজেলার গাজীপুর এলাকার একটি সুপারি বাগানে অভিযান চালিয়ে এসব মাংস জব্দ করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- আব্দুল্লাহ, রুবেল ও রবিউল। তাদের বাড়ি যথাক্রমে নেত্রকোনা, নীলফামারী ও রংপুর জেলায় বলে জানা গেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান। তিনি জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬টি ঘোড়ার মাংস জব্দ করা হয়েছে।
এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
জব্দ করা প্রায় ৪১০ কেজি মাংস মাটিতে পুঁতে নষ্ট করার ব্যবস্থা নেয়া হয়েছে।
মন্তব্য করুন