শুক্রবার
০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০২:১৭ পিএম
টাঙ্গাইল জেনারেল হাসপাতাল
expand
টাঙ্গাইল জেনারেল হাসপাতাল

টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে সাফা নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত দুই দিনে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজন শিশুর মৃত্যু হলো।

১৩ মাস বয়সী সাফা সদর উপজেলার ধলোটিয়া গ্রামের সাদ্দামের মেয়ে। এছাড়া গত ২৪ ঘন্টায় এ হাসপাতালে নতুন ফের ৮ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে।

বর্তমানে হাসপাতালটিতে ২৩ শিশু চিকিৎসা নিচ্ছে। এছাড়া জেলার বিভিন্ন সরকার হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরো অনেক রোগী ভর্তি থাকলে আজকের তথ্য সরবরাহ করতে পারেনি সিভিল সার্জন অফিস। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদিকুর রহমান বলেন, গত কযেকদিন যাবৎ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তি হার বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার হাসপাতালে হামের জন্য নতুন আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে।

আজকে ভোরে হামের উপসর্গ নিয়ে আরো এক শিশু মারা গেছে। এ নিয়ে দুই দিনে দুইজন শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। হামের চিকিৎসা দিতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন