শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ১২:৩৫ এএম
মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের দোয়া ও ইফতার মাহফিল
expand
মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের দোয়া ও ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) মুন্সীগঞ্জ শহরের ফেন্ডস কিচেন রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি একেএম মহসীন।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিংকনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয়। পরে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক সাখাওয়াত হোসেন মানিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ফিরোজ কবির, দৈনিক মুন্সীগঞ্জের সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. মঈনুদ্দিন আহমেদ সুমন, দৈনিক মুন্সীগঞ্জের কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ আরেফিন মোল্লা, দৈনিক সভ্যতার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক মোহাম্মদ গুলজার হোসেন এবং মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাবেক উপদেষ্টা আব্দুল মান্নান খান।

বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের আয়না হিসেবে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন। পবিত্র মাহে রমজানের শিক্ষা ধারণ করে সমাজে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন