শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শতাধিক শিক্ষার্থীকে নিয়ে নাটিয়াপাড়া উপশাখা ছাত্রশিবিরের ইফতার মাহফিল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ১০:৩৯ পিএম
expand
শতাধিক শিক্ষার্থীকে নিয়ে নাটিয়াপাড়া উপশাখা ছাত্রশিবিরের ইফতার মাহফিল

পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেলদুয়ার উপজেলার আওতাধীন নাটিয়াপাড়া উপশাখার উদ্যোগে শতাধিক শিক্ষার্থীকে নিয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় শিক্ষার্থী ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেলদুয়ার উপজেলার সভাপতি হাফেজ শাকিল দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল কাফি। এছাড়াও সংগঠনের সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন