শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীবাড়িতে ইমামদের মাঝে ঈদ উপহার দিলেন বিএনপি নেতা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০৭:৩১ পিএম
টঙ্গীবাড়িতে ইমামদের মাঝে ঈদ উপহার দিলেন বিএনপি নেতা
expand
টঙ্গীবাড়িতে ইমামদের মাঝে ঈদ উপহার দিলেন বিএনপি নেতা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও কামারখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল হোসেনের উদ্যোগে মসজিদের ইমাম ও খতিবদের মাঝে পাঞ্জাবির কাপড় ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে উপজেলার কামারখাড়া ইউনিয়নের মালধা গ্রামে শেখ জামাল হোসেনের নিজ বাড়িতে এসব উপহারসামগ্রী ইমামদের হাতে তুলে দেওয়া হয়।

জানা গেছে, প্রতি বছরের মতো এবারও পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শেখ জামাল হোসেন তার ব্যক্তিগত উদ্যোগে কামারখাড়া ইউনিয়ন ও আশপাশের শতাধিক মসজিদের ইমাম ও খতিবদের মাঝে এ উপহার বিতরণ করেন।

উপহার পাওয়া ইমামরা এ উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করে শেখ জামাল হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আয়োজকরা জানান, সমাজের ধর্মীয় ব্যক্তিদের সম্মান জানানো এবং তাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই প্রতিবছর এ উদ্যোগ নেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা হামিদ শেখ, বাবুল হালদার ও আউয়াল হালদার। এছাড়াও উপস্থিত ছিলেন বাদশা বেপারী, প্রিন্স খান ও জামাল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন