

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত মো. হোসেন আলীর চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সহায়তার হাত বাড়িয়েছেন তারেক রহমান। তার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেছে ‘আমরা বিএনপি পরিবার’।
শুক্রবার (৬ মার্চ) দুপুর ১২টার দিকে কালিয়াকৈরের সফিপুরের ছুড়িচালা এলাকায় আহত হোসেন আলীর বাড়িতে যান সংগঠনটির একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। এ সময় উপদেষ্টা আবুল কাশেমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলটি হোসেন আলী ও তার পরিবারের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি তাকে স্বাবলম্বী করে তুলতে নতুন করে একটি চায়ের দোকান চালু করার জন্যও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়।
মোকছেদুল মোমিন মিথুন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মানবিক উদ্যোগের অংশ হিসেবে ‘আমরা বিএনপি পরিবার’ সারা দেশে অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে। এরই ধারাবাহিকতায় আহত হোসেন আলীর চিকিৎসা সহায়তার পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য ব্যবসায়িক সহায়তা প্রদান করা হয়েছে। সহায়তা পেয়ে আহত হোসেন আলী তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য মমতাজ উদ্দিন রেনু, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন ও মুস্তাকিম বিল্লাহ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, এমট্যাবের সহ-সভাপতি শহীদুল আমিন, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি রাজধানীর খামার বাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় আহত হোসেন আলী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে চিকিৎসা ও পুনর্বাসনের আবেদন জানিয়েছিলেন।
মন্তব্য করুন