শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মন্ত্রী হওয়ার পর প্রথমবার নিজ জেলায় সফরে আসছেন সালাহউদ্দিন আহমদ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০৫:৪৫ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
expand
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ৮ মার্চ দুই দিনের সফরে নিজ জেলা কক্সবাজার ও নির্বাচনী এলাকা চকরিয়া-পেকুয়ায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তর থেকে প্রকাশিত মন্ত্রীর একান্ত সচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া স্বাক্ষরিত সফরসূচির এ তথ্য নিশ্চিত করেছেন।

সফরসূচি অনুযায়ী, আগামী ৮ মার্চ (রোববার) দুপুর ২টায় বাংলাদেশ সচিবালয় থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এর উদ্দেশ্যে রওনা হবেন তিনি। বিকাল ৩টা ৫ মিনিটে সেখান থেকে বিমানযোগে কক্সবাজার এর উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকাল ৪টা ১০ মিনিটে কক্সবাজার বিমানবন্দর পৌঁছে সড়কপথে কক্সবাজার সার্কিট হাউজে যাবেন। সন্ধ্যার পর রাত ৭টায় কক্সবাজার থেকে সড়কপথে চকরিয়া দিয়ে নিজ বাড়ি পেকুয়ার উদ্দেশ্যে রওনা হবেন।

যাওয়ার পথে চকরিয়া সড়ক ও জনপথ অধিদপ্তরের ডাক বাংলোতে সাড়ে ৭টার দিকে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের সাথে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ শুভেচ্ছা বিনিময় করবেন বলে এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক এম. মোবারক আলী।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী রাত ৮টার দিকে জন্মভূমি পেকুয়ায় পৌঁছে মা–বাবার কবর জিয়ারত করার কথা রয়েছে। সফরকালে তিনি পেকুয়ায় নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।

পরদিন ৯ মার্চ (সোমবার) সকালে পেকুয়া থেকে কক্সবাজারে গিয়ে সকাল ১১টায় কক্সবাজার জেলা আইন–শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভায় অংশ নেবেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে বিকাল ২টা ৪৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে বিকাল ৩টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছানোর কথা রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানান, সরকারি এ সফরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার একান্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন