

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পবিত্র মাহে রমজান উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া, মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের এবং বাগেরহাট জেলা ছাত্রদলের গুম, খুন ও নিহত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে ছাত্রদল নেতা শেখ আল মামুনের উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পবিত্র কুরআন খতম শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধ, জুলাই গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন সময়ে নিহত ও গুম হওয়া নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
আয়োজক শেখ আল মামুন বলেন, পবিত্র রমজান মাসে আল্লাহ তায়ালা মুসলমানদের রোজা পালনের নির্দেশ দিয়েছেন। এই পবিত্র মাসে ছাত্রদলের নেতাকর্মী এবং জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী ব্যক্তিদের নিয়ে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও বন ও পরিবেশ প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এর সার্বিক তত্ত্বাবধানে জেলা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়েছে। পরে উপস্থিত নেতাকর্মী, মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়
মন্তব্য করুন