বুধবার
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

অবসর ভেঙে ফিরবেন ডি মারিয়া!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩১ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

৩৮ বছরে এসেও দুর্দান্ত ছন্দ ধরে রেখেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেও ঘরোয়া ফুটবল লিগে এখনও পারফর্ম করে সমর্থকদের মন জয় করেছেন তিনি।

বর্তমানে শৈশবের ক্লাব রোসারিও সেন্ট্রালের হয়ে খেলছেন ডি মারিয়া। গতকাল আর্জেন্টিনার লিগ লিগা প্রফেশনালে বারাকা সেন্টালের বিপক্ষে ২-০ গোলে জিতেছে রোসারিও। এদিন একটি গোল করেছেন তিনি। এর আগের দুই ম্যাচে গোল না পেলেও দুইটি অ্যাসিস্ট পেয়েছেন এই তারকা ফুটবলার।

তার এমন পারফরম্যান্সের পর ভক্তদের মধ্যে উসকে দিচ্ছে একটি প্রশ্ন। আসন্ন বিশ্বকাপে কী দেখা যাবে ডি মারিয়াকে? অবসর ভেঙে কী আবার আকাশী-সাদা জার্সি গায়ে চড়িয়ে মাঠ মাতাবেন এই কিংবদন্তি।

আর্জেন্টিনার সাবেক বিশ্বচ্যাম্পিয়ন গোলকিপার উভালদো মাতিলদা ফিল্লোল সামাজিক মাধ্যমে ভিডিও শেয়ার করে বলেছেন, কোচিং স্টাফ এবং কিছু খেলোয়াড় তাকে জাতীয় দলে ফিরতে উৎসাহিত করছেন। তিনি জানিয়েছেন, যা আমি দেখছি তা হলো তিনি অবশ্যই খেলবেন।

ফিল্লোল আরও বলেন, ‘আমি মনে করি তারা তাকে বিশ্বকাপে খেলতে রাজি করাতে সক্ষম হবে।’

ভিডিও পোস্টে ফুটবল সমর্থকরা নানা প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ বলেছেন, যদি আমরা আবার বিশ্বচ্যাম্পিয়ন হতে চাই, তাকে অবশ্যই নিতে হবে। অন্যরা আশা করেছেন, অন্তত দলকে সঙ্গ দিতে হবে এবং নিয়মিত খেলতে না পারলেও লিওনেল মেসির সঙ্গে মাঠে দেখা যাবে তাকে।

ফিল্লোল ডি মারিয়ার পারফরম্যান্সের গুরুত্ব আর্জেন্টিনার লিগের কঠোর প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, ‘মেসি মেজর লিগ সকারে খেলছে, যেখানে আর্জেন্টিনার লিগের মতো কঠোর প্রতিদ্বন্দ্বিতা নেই। এমন লিগে নিয়মিত ভালো করা সহজ নয়, কিন্তু ডি মারিয়া তা করছেন। তার গতিশীলতা, ক্ষুধা এবং গোল করার ক্ষমতা এখনও পুরোপুরি সক্রিয়।’

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই মাসে জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন ডি মারিয়া। আর্জেন্টিনার হয়ে ১৪৫ ম্যাচে ৩১ গোল করেছেন তিনি। বিশ্বকাপ ও কোপা আমেরিকার ফাইনালে গোল করার মতো অভিজ্ঞতার কারণে তার নাম বিশ্বফুটবলে অমর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X