শনিবার
০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সরকারকে ১১ দলীয় ঐক্যের কঠোর হুঁশিয়ারি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সংসদে গণভোটের বিরুদ্ধে সরকারি অবস্থানের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। সমাবেশে ঐক্যের নেতারা দাবি করেন, সংস্কার এবং গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার ফ্যাসিবাদী আচরণ করছে।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইল পর্যন্ত যায়। এ সময় জুলাই সনদের পক্ষে ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন অংশগ্রহণকারীরা।

এ সময় তারা হুঁশিয়ারি দেন, ফ্যাসিবাদ কায়েম করতে গেলে অতীত সরকারের মতো পরিণতি ভোগ করতে হবে বিএনপিকে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, গণভোটের রায়কে প্রত্যাখ্যান করলে জনগণ সরকারকে প্রত্যাখ্যান করবে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, অন্তর্বর্তী সরকারের যেসব অধ্যাদেশ সরকারের জবাবদিহিতা নিশ্চিত করে, তা বাতিল করছে বিএনপি। তারা মজলুমের রাজনীতি ভুলে গিয়ে এখন সুবিধাবাদের রাজনীতি করছে।

সরকার সংসদে অভ্যুত্থানকে মূল্যায়ন না করলে জনগণ রাজপথে নেমে অভ্যুত্থানের মূল্য বুঝে নেবে। গণরায়কে বাতিল করতে গেলে মসনদে থাকতে পারবে না বিএনপি।

বিরোধীদলীয় সংসদ সদস্য আখতার হোসেন বলেন, একক কর্তৃত্ব বহাল রাখতে গণভোট বাতিল করতে চায় বিএনপি।

এ সময় বক্তারা তেল সংকট ও হাম সংক্রমণ রোধে সরকারের ব্যর্থতার সমালোচনা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন