বুধবার
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে, আশা ১১ দলের 

মো. ইলিয়াস
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত
  • ভোটের বিপরীতে অবস্থান নিয়েছে: ১১ দল
  • শপথ না নেয়ার বিষয় পরিষ্কার করবে বিএনপি দাবি ১১ দলের
  • জনগণ ও দেশের স্বার্থে কাজ করবে ১১ দল
  • বিএনপি তাদের অবস্থানে নেই

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি বিএনপির সংসদ সদস্যরা। সংসদ ভবনে শপথ অনুষ্ঠান শুরুর আগে দলীয় এমপিদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নবনির্বাচিত স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, তারা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না।

সালাহউদ্দিন আহমদ যখন এই ঘোষণা দেন তখন সেখানে দলটির চেয়ারম্যান তারেক রহমানসহ নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

যদিও সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই জাতীয় সনদ রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে যেভাবে স্বাক্ষর করা হয়েছে, সেটা আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করতে অঙ্গীকারবদ্ধ ও প্রতিশ্রুতিবদ্ধ। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার পর জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠক শেষে সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ কথা বলেন। বিএনপির নবনির্বাচিত প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর এই বৈঠক হয়।

তবে বিএনপির এমন সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সমালোচনা করছেন ১১ দলের এমপিরাও। তারা বলছেন, বিএনপি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছেন এবং সবাইকে "হ্যাঁ" ভোট দেওয়ার জন্য বলেছেন। এখন তারা ভোটের বিপরীতে অবস্থান নিয়েছে।

১১ দলের এমপি কামাল হোসেন এনপিবিকে জানান, সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পাশাপাশি জন রায়কে সম্মান দিয়ে মুলত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন তারা।

বিএনপি শপথ না নেওয়ার বিষয় তিনি বলেন, এটা বিএনপির একান্ত নিজস্ব বিষয়। তবে আমরা মনে করি বিএনপি কেন শপথ নেয়নি এটা জাতির কাছে পরিষ্কার করবেন। জন রায়কে সম্মান দেখিয়ে আমরা শপথ নিয়েছি বলে জানান তিনি।

তিনি বলেন, বিএনপি তাদের অবস্থান পরিষ্কার করবেন। দেশের মানুষ ধোঁয়াশার মধ্যে রয়েছে। নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছেন এবং সবাইকে 'হ্যাঁ' ভোট দেওয়ার জন্য বলেছেন। এখন তারা ভোটের বিপরীতে অবস্থান নিয়েছে। তারা তাদের অবস্থানে নেই।

১১ দলীয় জোটের আরেক এমপি জয়নুল আবেদিন এনপিবিকে বলেন, জুলাই বিপ্লবে যে আকাঙ্ক্ষা, জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছে, এখনো পঙ্গুত্ববরণ করে রয়েছেন, এর উপর ভিত্তি করে জুলাই সনদ প্রণয়ণ করা হয়েছে। এর বিপরীতে অবস্থান করা কতটুকু যুক্তি? জুলাইয়ের যে আন্দোলন যার উপর ভিত্তি করে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হলো। জুলাই বিপ্লব না হলে আজকের জাতীয় নির্বাচন হতো কিনা এমন প্রশ্নও রাখেন তিনি।

১১ দলীয় জোটের এই এমপি বলেন,জুলাই সনদে বিএনপিও স্বাক্ষর করেছে আজকে কেন বিএনপি বিরোধী করছে? তারা যে বিরোধিতা করছে এটা স্ববিরোধিতা। জামায়াতসহ ১১ দল যে জুলাই সনদের পক্ষে শপথ নিয়েছে, বিএনপিও এর পক্ষে অবস্থান নেবে বলেও মনে করেন তিনি।

এই এমপি বলেন, বিএনপির তাদের অবস্থান থেকে না আসলে জনগণ নিয়ে সিদ্ধান্ত নেবে ১১ দল। জনগণের পক্ষে দেশের স্বার্থে যারা রয়েছে তাদের পক্ষে কাজ করবে তারা, আর এর বিরুদ্ধে যদি কেউ অবস্থান করে তার বিরুদ্ধে যাবে ১১ দল। জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X