

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রায় সাড়ে ১৭ বছর পর হঠাৎ দেখা মিলল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২২ মিনিটে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
অপ্রত্যাশিত এ সাক্ষাৎ আরও আলোচনার জন্ম দেয়, যখন উপদেষ্টা বাবরকে দেখে উঠে দাঁড়িয়ে আন্তরিকভাবে আলিঙ্গন করেন এবং বারবার তাকে সম্বোধন করেন ‘স্যার’ বলে।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি নিয়ে আলোচনা হয়। পরে সাংবাদিকদের বাবর জানান, “তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন—এ বিষয়ে কথা হয়েছে। সবার দোয়া চাই।”
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে, বিএনপিও সহযোগিতা করবে। পাশাপাশি লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার না হওয়া এবং ভারতের মাটিতে আওয়ামী লীগের বৈঠক প্রসঙ্গেও তিনি উদ্বেগ প্রকাশ করেন।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর।
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন। তবে ২০২৪ সালের ডিসেম্বরে হাইকোর্ট তাকে খালাস দেয় এবং চলতি বছরের জানুয়ারিতে সব মামলা থেকে মুক্তি মেলে। দীর্ঘ সাড়ে ১৭ বছর কারাভোগের পর তিনি মুক্তি পান।
মন্তব্য করুন
