

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পবিত্র রমজান মাসে দেশের দরিদ্র ও অসহায় পরিবারে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে এ বছর ৩৩ হাজার ৩০০ দরিদ্র পরিবারের জন্য এক মাসের ইফতার প্যাকেজ বিতরণ করা হবে।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানান, "এই কার্যক্রমের জন্য মোট ২৩৩ মেট্রিক টন ইফতার সামগ্রী প্রস্তুত করা হচ্ছে। দেশের ৬৪ জেলার ৬২৭টি স্পটে এসব ইফতার প্যাকেজ বিতরণ করা হবে।"
ইফতার প্যাকেজে থাকছে—২ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি খেজুর ও ১ কেজি মুড়ি। পাশাপাশি রমজানকে আমলে সমৃদ্ধ করতে এবার প্রথমবারের মতো উপহার হিসেবে যুক্ত করা হয়েছে ‘মাহে রমজানের ২৭ আমল’ শীর্ষক একটি বই।
নির্বাচনী ছুটির মধ্যেও আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের কিছু শিক্ষার্থী ইফতার প্যাকেজিংয়ের কাজে অংশ নিচ্ছেন বলে জানানো হয়।
ফাউন্ডেশন থেকে আরও বলেছে , "দান-সাদাকার শ্রেষ্ঠ মাস রমজানে রোজাদারকে ইফতার করানোর মাধ্যমে বাড়তি সওয়াব অর্জনের সুযোগ রয়েছে। এ বিষয়ে রাসুল (সা.)-এর হাদিস উদ্ধৃত করে জানানো হয়, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে; তবে রোজাদারের সওয়াব একটুও কমানো হবে না।"
আস-সুন্নাহ ফাউন্ডেশন জানায়, "বরাবরের মতো এ বছরও দরিদ্র রোজাদারদের মাঝে ইফতার বিতরণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ মহতী উদ্যোগে অংশ নিতে আগ্রহীদের জন্য প্রতিটি পরিবারের ইফতার প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। "
উল্লেখ্য ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানান, "সমাজের বিত্তবানদের সহযোগিতায় এ উদ্যোগের মাধ্যমে অভাবী রোজাদারদের ইফতারের দুশ্চিন্তা লাঘবের পাশাপাশি দানকারীরাও রমজানের বাড়তি সওয়াব অর্জনের সুযোগ পাবেন।"
মন্তব্য করুন
