বুধবার
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষিবিদ গ্রুপের সিলভার জুবিলী উদযাপন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৩ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

কৃষিবিদ গ্রুপ—এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আজ সিলভার জুবিলী প্রতিষ্ঠা বার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে। ২০০১ সালে প্রতিষ্ঠিত এই গ্রুপটি গত ২৫ বছরে দেশের কৃষিসহ বহুমুখী খাতের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

গ্রুপের নিজস্ব অডিটরিয়ামে দিনব্যাপী চলে এই অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ মু. তারিক হাসান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপের প্রতিষ্ঠাতা উদ্যোক্তাদের অন্যতম বরেণ্য কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কৃষিবিদ মোঃ আলমগীর, পরিচালক প্রশাসন কর্ণেল (অবঃ) মেহের মহব্বত হোসেনসহ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সমূহের ব্যবস্থাপনা পরিচালক, সিইও এবং গ্রুপের কর্মকর্তা—কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ড. আলী আফজাল বলেন, আজ থেকে ২৫ বছর আগে মাত্র ত্রিশ হাজার টাকা বিনিয়োগ করে একটি ছোট মুরগির খামার দিয়ে যাত্রা করে আজ তা প্রায় দশ হাজার কোটি টাকার একটি বিশাল শিল্প গ্রুপে রুপান্তরিত হয়েছে। মাত্র পাঁচজন কৃষিবিদের মাধ্যমে যাত্রা শুরু করলেও বর্তমানে প্রায় সাড়ে ছয় হাজারেরও বেশি জ্ঞানী—গুণী কৃষিবিদ ও কৃষিবিজ্ঞানী এই গ্রুপের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। এর মধ্যে রয়েছেন বিভিন্ন মন্ত্রনালয়ের সাবেক সচিব, কৃষিবিদ, কৃষি সম্প্রসারণবিদ, বিশ্ববিদ্যালয় অধ্যাপকসহ বিভিন্ন পর্যায়ের উচ্চশিক্ষিত পেশাজীবীরা।

তিনি আরও বলেন— কৃষিবিদ গ্রুপ বাংলাদেশের আর্থ—সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ব্যবসায়ী অঙ্গনে বাংলাদেশে আমরাই প্রথম ২১০০ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছি। তখন হয়তো আমরা থাকবোনা —এটা নিশ্চিত। কিন্তু যে স্বপ্ন দেখছি এবং যে পরিকল্পনা গ্রহণ করেছি, কৃষিবিদ গ্রুপ তখন ০৫ (পাঁচ) লক্ষ কোটি টাকার সর্ববৃহৎ প্রতিষ্ঠানে পরিণত হবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, দেশের কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা তৈরির মাধ্যমে কৃষিবিদ গ্রুপ আগামীতে জাতীয় উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আলোচনা পর্ব শেষে কেক কেটে কৃষিবিদ গ্রুপের সিলভার জুবিলী অত্যন্ত উৎসব মুখর পরিবেশে উদযাপন করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X