

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোরে এক বিশেষ অভিযানে মাধবপুর উপজেলায় অভিনব কায়দায় পাচারকালে প্রায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস ও ঔষধসহ একটি ট্রাক জব্দ করেছে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে মাধবপুর উপজেলাধীন ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়।
ভোর আনুমানিক ৪টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক আসতে দেখা গেলে বিজিবি সদস্যরা সংকেত দেন। এ সময় ট্রাক চালক বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাকটি রাস্তার পাশে ফেলে রেখে গ্রেফতারের ভয়ে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি টহল দল পরিত্যক্ত ট্রাকটি তল্লাশি করে দেখতে পায়, ট্রাকটিতে থাকা পাথরের নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে লুকানো রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও ঔষধ (MELANOCYL)। পাচারের উদ্দেশ্যে বহন করা এসব পণ্যসহ যানবাহনটি তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।
বিজিবি সূত্র আরও জানায়, জব্দকৃত মালামালের সিজার মূল্য আনুমানিক ২ কোটি টাকা। অবৈধভাবে আনা এসব ভারতীয় পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল শুক্রবার রাত ৯টার দিকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত সংলগ্ন এলাকা দিয়ে যেকোনো ধরনের অপরাধ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
