রবিবার
০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ তরুণ নিহত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

কক্সবাজার সদরের খরুলিয়া এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। শনিবার দুপুর ২টার দিকে খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. রিসান (১৯) ও মো. আরাফাত (২১)। তাদের বাড়ি কক্সবাজার সদরের বাংলাবাজার এলাকায়। এ ঘটনায় মো. সানি (১৯) নামে আরও এক তরুণ গুরুতর আহত হয়েছেন। তার বাড়ি ঝিলংজা ইউনিয়নের মুক্তারকুল গ্রামে।

পুলিশ জানায়, মোটরসাইকেলে করে তিন বন্ধু কক্সবাজার শহরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিসান ও আরাফাতকে মৃত ঘোষণা করেন। আহত সানিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তার অবস্থাও আশঙ্কাজনক।

রামু হাইওয়ে ক্রসিং থানার ইনচার্জ (পরিদর্শক) মো. নাছির উদ্দিন জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের পরিবারের বিস্তারিত ঠিকানা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন