

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে লামা উপজেলা প্রশাসন।
শনিবার (০৪ এপ্রিল) বিকাল পরিচালিত এই অভিযানে ফাইতং ইউনিয়নের ফাদুরছড়া ও বাঙালি পাড়া এলাকায় অবৈধভাবে ইট পোড়ানো এবং পাহাড় কর্তনের অভিযোগে 7BM, 5BM ও SBM ইটভাটা মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে তিনটি ইটভাটার মালিককে পৃথকভাবে ২ লক্ষ টাকা করে মোট ৬ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে কয়েক শত ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। এ সময় লামা বন বিভাগের ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা এস. এম. হাবিবুল্লাহ, ফাইতং পুলিশ ফাঁড়ির এস আই মিনহাজসহ পুলিশ সদস্যরা এবং ফায়ার সার্ভিস ও বন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফাইতং ইউনিয়নে অধিকাংশ ইটভাটা শিক্ষাপ্রতিষ্ঠান, লোকালয় ও বনাঞ্চলের কাছাকাছি স্থাপন করা হয়েছে। ফলে ধোঁয়া ও ধুলাবালির কারণে স্কুলপড়ুয়া শিক্ষার্থী ও সাধারণ মানুষ শ্বাসকষ্ট, কাশি, চোখ জ্বালা ও অ্যালার্জিতে ভুগছেন। বিশেষ করে বয়স্কদের মধ্যে হাঁপানি, ফুসফুসের সমস্যা ও হৃদরোগের ঝুঁকি বাড়ছে প্রতিদিনই।
পরিবেশবাধীদের মতে, এসব ভাটার ধোঁয়া ও রাসায়নিক নির্গমনের কারণে মাটি হারাচ্ছে উর্বরতা, কৃষি উৎপাদন কমে যাচ্ছে এবং পাখি ও ক্ষুদ্র প্রাণী হারাচ্ছে তাদের প্রাকৃতিক আবাসস্থল। এতে স্থানীয় জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।তবে স্থানীয়রা মনে করছে ইটভাটায় জ্বালানি লাকড়ি সরবরাহ বন্ধ হলেই ইটভাটা বন্ধ করা সম্ভব।ইতিপূর্বে মহামান্য হাইকোর্টের নির্দেশে ৬টি ইটভাটা গুড়িয়ে দিলে ও আবারো নতুন করে চালু করেছে এসব ভাটার মালিকরা।
লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মঈন উদ্দিন বলেন, বান্দরবান জেলা প্রশাসক স্যারের নির্দেশানায় ফাইতং এলাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এর ৬ ধারা অনুযায়ী ৩টি ইট ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অভিযান চলবে।
মন্তব্য করুন