

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লার নাঙ্গলকোটে খরিপ–১ মৌসুমে উফশী ধানের আবাদ ও উৎপাদন বাড়াতে ১৬ হাজার কৃষক–কৃষাণীর মধ্যে সার, বীজ ও কীটনাশক বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে নাঙ্গলকোট উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির সংসদ সদস্য ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা উক্তার বিথীর সভাপতিত্বে শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন জসিম, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কলিমুল্লাহ চেয়ারম্যান, পৌরসভা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন নয়ন, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন বাহার, জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহ-সভাপতি আবু সায়েম আজাদ, সাবেক পৌর কাউন্সিলর ইউছুপ মজুমদার, উপজেলা বিএনপি নেতা নুরুল ইসলাম সোহাগ, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক আহবায়ক মনিরুল ইসলাম, সাবেক সদস্য সচিব কামরুজ্জামান টিটু, সাবেক যুগ্ম আহবায়ক শিহাব খন্দকার, ছাত্রদল নেতা কামরুজ্জামান ও আলী হোসাইন টিপু প্রমুখ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২৫–২৬ অর্থবছরের খরিপ–১ মৌসুমে উফশী ধানের আবাদ বাড়াতে এই প্রণোদনা দেওয়া হচ্ছে। কর্মসূচির আওতায় প্রতিটি কৃষককে ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন। শেষে বিভিন্ন কৃষি প্রকল্প থেকে উৎপাদিত সবজি, ফল ও মসলা জাতীয় পণ্য সংসদ সদস্যকে শুভেচ্ছা হিসেবে দেওয়া হয়।
এর আগে সন্ধ্যায় উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে নাঙ্গলকোট, লালমাই উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে উন্নয়ন পরিকল্পনা ও আসন্ন সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় সভা করেন মোবাশ্বের আলম ভূঁইয়া।
মন্তব্য করুন