রবিবার
০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চিলমারীতে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ১০:৩১ পিএম
চিলমারীতে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু
expand
চিলমারীতে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

কুড়িগ্রামের চিলমারীতে পুকুরের পানিতে ডুবে ৭ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার রমনা মডেল ইউনিয়নের এ ঘটনাটি ঘটেছে।

মৃত শিশু রোকছানা আক্তার (৭) উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা স্লুইসগেট এলাকার রফিকুল ইসলামের ছোট মেয়ে। পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সফিকুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশুটি বাড়ির পাশেই গভীর নালা। স্কুল শেষে পার্শ্ববর্তী নালায় দাদীর সঙে সহপাঠীদেরসহ গোসল করতে যান শিশুটি। এক পর্যায়ে শিশুটির দাদী হাতের মুঠোফোন রাখতে বাড়িতে আসলে এই ফাঁকে সে পানিতে তলিয়ে যায়। পরে সহপাঠীরা তলিয়ে যাওয়ার খরব পেয়ে পরিবার সহ স্থানীয় লোকজন খোঁজখুজির এক পর্যায়ে কচুরি পানায় নিচ থেকে শিশুটিকে উদ্ধার করে। স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউপি সদস্য সফিকুল ইসলাম বলেন, ঘটনাটি দুপুরে ঘটছে। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন