

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হরমুজ প্রণালীর কাছে মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি গানশিপ হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে হেলিকপ্টারটির পাইলটরা নিরাপদ আছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘কেউ আহত হয়নি’ (হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায়)।
এ ঘটনায় একটি আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন মঙ্গলবারের (৯ জুন) মধ্যেই প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
তবে হেলিকপ্টারটি ইরানের গুলিতে ভূপাতিত হয়েছে, নাকি যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে বিধ্বস্ত হয়েছে—তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। এ বিষয়ে অবগত দুই ব্যক্তির বরাতে মঙ্গলবার এমন তথ্য প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস। প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সেন্ট্রাল কমান্ড হরমুজ প্রণালীতে ইরানের আরোপিত অবরোধ মোকাবিলার প্রচেষ্টার অংশ হিসেবে অ্যাপাচি হেলিকপ্টার, যুদ্ধবিমান এবং ড্রোন ব্যবহার করে আসছে। নিউইয়র্ক টাইমস আরও জানিয়েছে, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর এটি প্রথম অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা। একই সময়ে ইরান দাবি করেছে, তারা ৩০টি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে। সাধারণত টহল ও নজরদারি মিশনে ব্যবহৃত হলেও, সম্প্রতি অ্যাপাচি হেলিকপ্টারগুলো আরও গভীর এলাকায় অভিযান চালাচ্ছে, যা সেন্টকমের আরও আক্রমণাত্মক অবস্থান প্রদর্শনের প্রচেষ্টার অংশ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে সেন্টকম রোববার এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য হুমকি হয়ে ওঠা দুটি ইরানি ড্রোন তারা গুলি করে ভূপাতিত করেছে। একই সঙ্গে মার্কিন বাহিনী ইরানের যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা অব্যাহত রাখতে প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়।
