

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাচাতো ভাই নীহার মুখোপাধ্যায়ের মেয়ে বৃষ্টি মুখোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স ২৮ বছর। খবর এনডিটিভির
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কুসুম্বা গ্রামে নিজ বাড়ির প্রথম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় পুলিশের ধারণা, বৃষ্টি মুখোপাধ্যায় আত্মহত্যা করেছেন। তার বিরুদ্ধে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির ঘটনায় চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিলঅভিযোগ রয়েছে। এছাড়া পারিবারিক অশান্তিতেও ভুগছিলেন।
।এছাড়া তার সঙ্গে স্বামীর সম্পর্কেও টানাপোড়েন চলছিল। দুজনই বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন বলে জানা গেছে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বৃষ্টি গত কয়েক বছর ধরে বিষণ্নতায় ভুগছিলেন। এ জন্য তার চিকিৎসাও চলছিল। তার মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলছে। ময়নাতদন্ত ও অন্যান্য প্রক্রিয়াগত তদন্তের পর মৃত্যুর পেছনের পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’
কোনো চাপে পড়ে নয়, প্রয়োজনেই কেনা হবে বোয়িং। আরও ৭০-৮০টি বড় উড়োজাহাজের চাহিদা রয়েছে আমাদের।

