বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সকালের মধ্যেই ঢাকাসহ ১৮ জেলায় ঝড়ের আভাস 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০১:২৯ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

দেশের ১৮ জেলার ওপর দিয়ে বুধবার (১০ জুন) সকাল ৯টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (৯ জুন) রাতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি হওয়ারও শঙ্কা রয়েছে।

এদিকে আবহাওয়ার নিয়মিত বার্তায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু (বর্ষা) ইতোমধ্যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। আগামী ৩-৪ দিনের মধ্যে এই মৌসুমীবায়ু আরও অগ্রসর হয়ে সারাদেশে বিস্তার লাভ করতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন