রবিবার
২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লিঁওকে গোলবন্যায় ভাসিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতল বার্সেলোনা 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৬, ১১:০৪ এএম
নারী চ্যাম্পিয়নস লিগে শিরোপা জিতল বার্সেলোনা ।। ছবি: সংগৃহীত
expand
নারী চ্যাম্পিয়নস লিগে শিরোপা জিতল বার্সেলোনা ।। ছবি: সংগৃহীত

নারী ফুটবলে ইউরোপের নতুন রাজত্ব যেন এখন বার্সেলোনারই। একসময় যেখানে অলিম্পিক লিওঁ ছিল অপ্রতিরোধ্য, সেখানে এখন আধিপত্যের নতুন গল্প লিখছে কাতালান ক্লাবটি। নরওয়ের উলেভাল স্টেডিয়ামে অনুষ্ঠিত নারী চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিওঁকে ৪-০ গোলে হারিয়ে চতুর্থবারের মতো ইউরোপসেরা হয়েছে বার্সেলোনা।

ম্যাচের শুরুতে অবশ্য দৃশ্যপট ছিল ভিন্ন। বলের নিয়ন্ত্রণ, আক্রমণ; সবকিছুতেই এগিয়ে ছিল লিওঁ। প্রথমার্ধে বার্সেলোনাকে বেশ চাপে রাখে আটবারের চ্যাম্পিয়নরা। ১৪ মিনিটে ওয়েন্ডি রেনারের হেড জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এরপরও একের পর এক আক্রমণ চালায় ফরাসি দল, তবে শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি।

প্রথমার্ধে কিছুটা চাপে থাকলেও বিরতির পর বদলে যায় বার্সেলোনা। নিজেদের পরিচিত ছন্দে ফিরে এসে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি হাতে নেয় স্প্যানিশ ক্লাবটি।

৫৫ মিনিটে পাত্রি গুইহারোর পাস থেকে ইভা পায়োর গোল করে এগিয়ে দেন দলকে। এরপর ৬৯ মিনিটে লিওঁর রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোলও করেন এই পোলিশ স্ট্রাইকার।

দুই গোলে পিছিয়ে পড়ার পর লিওঁর খেলায় আর আগের ধার দেখা যায়নি। সেই সুযোগে ম্যাচের শেষদিকে আরও ভয়ংকর হয়ে ওঠে বার্সা। নির্ধারিত সময়ের শেষ মিনিটে দূরপাল্লার শটে গোল করেন সালমা পারালুয়েলো। যোগ করা সময়েও পাল্টা আক্রমণ থেকে আরেকটি গোল করে বড় জয় নিশ্চিত করেন তিনি।

শেষ বাঁশির আগেই স্টেডিয়ামে শুরু হয় বার্সেলোনা সমর্থকদের উদ্‌যাপন। ‘কাম্পেওনেস’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে গ্যালারি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন