

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারিয়ে নতুন ইতিহাস লেখালো বাংলাদেশ। এর আগে সবশেষ ২০০৫ সালে কার্ডিফে মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল টাইগাররা। গতকাল পর্যন্ত সেটিই ছিল প্রথম এবং একমাত্র জয়।
বাংলাদেশ যেমন দাপটে খেলেছে, জয়টা প্রাপ্যই ছিল। তবে শেষদিকে এসে বাগড়া দেয় বৃষ্টি আর বজ্রপাত। বাংলাদেশের তখন জয়ের জন্য দরকার আর মাত্র ১ উইকেট। ৫৫ মিনিট অপেক্ষার পর ম্যাচ আর শুরু করা না গেলে আম্পায়াররা বাংলাদেশের জয় ঘোষণা করে। বৃষ্টি আইনে টাইগাররা জেতে ৮৬ রানে।
বড় ব্যবধানের এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে মেহেদী হাসান মিরাজের দল।
মিপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৪ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৮৬ রান করেন মোসাদ্দেক।
জবাবে অস্ট্রেলিয়া ৪২ ওভার ২ বলে ৯ উইকেট হারিয়ে ১৯১ রান করার পর বৃষ্টি হানা দেয়। এরপর খেলা আর মাঠে না গড়ালে ডিএল মেথডে ৮৬ রানের জয় পায় বাংলাদেশ।
