রবিবার
২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে ডিম নিক্ষেপ নিয়ে মুখ খুললেন পাটওয়ারী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৬, ০৭:৪০ পিএম
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত
expand
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত

ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচিতে হামলা ও ডিম নিক্ষেপের ঘটনার বিবরণ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।

রোববার (২৪ মে) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি। তার পোস্টটি নিচে হুবহু দেওয়া হলো।

আমি নামাজ পড়তে গিয়েছিলাম। সালাম ফিরিয়ে মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই আমার ওপর ডিম নিক্ষেপ করা হলো, ইট-পাটকেল ছোড়া হলো, হকিস্টিক দিয়ে আঘাত করা হলো। আমার ক্যামেরা, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হলো।

বিচারের আশায় থানায় গেলাম। সেখানে ৮ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে রাতের অন্ধকারে হাজারো সন্ত্রাসী দিয়ে হামলার পরিবেশ তৈরি করা হলো। হাসপাতালে স্ট্রোক করা বাবার পাশ থেকে সন্তানকে ঘুম থেকে তুলে নেওয়া হলো। যারা আমাকে হত্যার চেষ্টা করেছে, শেষ পর্যন্ত তাদেরই জামিন দেওয়া হলো।

যদি এটাই হয় তোমাদের শাসনব্যবস্থা ও রাজনৈতিক পরিকল্পনা, তবে সেখানে হয়তো ভেড়ার দল জায়গা খুঁজে পাবে। কিন্তু আমার মতো স্বাধীনচেতা মানুষের পক্ষে সেই অন্যায় ও ভয়ের রাজনীতির সঙ্গে পথচলা সম্ভব নয়।

অয়নকে দ্রুত ফেরত দিন তার বাবার পাশে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন