সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘হানিমুন পিরিয়ড শেষের পথে, সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’—সরকারকে আবু বাকের

জাবি প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১২:৫৬ এএম
ছবি: আবু বাকের মজুমদার
expand

‎রাশেদ খান এখন জনগণের চাকর। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে উল্টাপাল্টা বক্তব্য না দিয়ে নিজের দায়িত্ব পালন করুন। দায়িত্বের বাইরে গিয়ে উসকানিমূলক মন্তব্য করলে জনগণ তারও জবাব দেবে।’ রাশেদ খানকে উদ্দেশ্য করে জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার এ কথা বলেন। ‎ সোমবার (২৭ জুলাই) বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ আয়োজিত ‘জুলাই: রক্তঋণের উত্তরাধিকার’ শীর্ষক আলোচনা সভা, লেখা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। ‎ ‎এসময় সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনাদের হানিমুন পিরিয়ড কিন্তু শেষের দিকে চলে এসেছে। নির্বাচনের পরও শিক্ষার্থীরা বিভিন্ন ইস্যুতে মাঠে নেমেছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে।’

তিনি অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থী নির্যাতন ও হামলার সঙ্গে জড়িত অনেক শিক্ষক ও ব্যক্তির বিরুদ্ধে এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

ছাত্রলীগ প্রসঙ্গে তিনি বলেন, সংগঠনটি নিষিদ্ধ ঘোষণার পরও বিভিন্ন জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে কমিটি গঠনের অভিযোগ রয়েছে। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ‎ ‎জাতীয় ছাত্রশক্তির জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। আলোচনা পর্ব শেষে অনুষ্ঠিত লেখা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় আরও বক্তব্য দেন এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, জাতীয় নারীশক্তির সভাপতি মনিরা শারমিন এবং জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম। এছাড়া জাবি প্রেসক্লাবের সভাপতি, জাকসুর নেতৃবৃন্দ এবং ক্যাম্পাসে সক্রিয় বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank