রবিবার
২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত নেতারা কে কোথায় ঈদ করবেন

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৬, ০২:১৫ পিএম
জামায়াত ইসলামীর লোগো
expand
জামায়াত ইসলামীর লোগো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দরা রাজধানীরসহ দেশের বিভিন্ন স্থানে নিজ নিজ এলাকায় ও বিদেশে ঈদ উদযাপন করবেন।

রোববার (২৪ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি এ তথ্য জানিয়েছে।

পবিত্র হজ পালন করতে সৌদি আরবের অবস্থান করছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি সেখানেই ঈদ উদযাপন করবেন।

বিবৃতিতে বলা হয়, নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি ঢাকায়, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি ঢাকায়, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি ঢাকায়, নায়েবে আমির মাওলানা শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নিজ গ্রামে, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনার খানজাহান আলী থানার নিজ গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম কুমিল্লা জেলার লাকসাম উপজেলার নিজ এলাকার ঈদগাহ মাঠে, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার নওকৈড় নিজ গ্রামে ঈদ উদযাপন করবেন।

এছাড়া সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ ঢাকায়, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ভাঙ্গাপুষ্কুরুনী নিজ গ্রামে, এডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল বরিশালের নিজ গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সিলেটের নিজ গ্রামে ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. শাহজাহান চট্টগ্রাম মহানগরীতে ঈদ উদযাপন করবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন