সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পেশাজীবীদের স্বাধীকার রক্ষায় জাগ্রত থাকবে ডিইএব

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পিএম
ছবি: সংগৃহীত
expand

বিএনপির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায় ও পেশাজীবীদের স্বাধীকার রক্ষায় জাগ্রত থাকবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোশিয়েশন বাংলাদেশ (ডিইএব)।

সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধাঞ্জলি দিতে গিয়ে ডিইএবের নেতৃবৃন্দ এইসব কথা বলেন৷

শ্রদ্ধাঞ্জলি প্রদানের সময় উপস্থিত ছিলেন ডিইএবের সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন, যুগ্ম আহবায়ক প্রকৌশলী মো: সাখাওয়াত হোসেন, সদস্য প্রকৌশলী সেলিমুর রহমান সেলিম, প্রকৌশলী মো: আশরাফুল হোসেন শাকিল, প্রকৌশলী মো: রাসেল, প্রকৌশলী মো: সৈকতসহ ডিইএবের অন্যান্য নেতৃবৃন্দ।

ডিইএবের নেতারা বলেন, দেশ ও জাতির চরম সংকটকালে দুঃশাসনের বাতাবরণের মধ্যে অসীম সাহসিকতার সঙ্গে জুলুম-নির্যাতন সহ্য করেও দুর্বার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন বিএনপি। নেতাকর্মীরা নানানভাবে জেল, জুলুম,হত্যা নির্যাতনের স্বীকার হয়েছেন। ডিপ্লোমা প্রকৌশলীরা দলের দু:সময়েও দলের পাশে ছিল। আন্দোলন ও সংগ্রাম করেছেন। পেশাজীবীদের নিয়ে রাজপথে মিছিলে ছিলেন। সেই ধারাবাহিকতায় এখনো সেই ডিপ্লোমা প্রকৌশলীরা প্রকৌশলীদের স্বাধীনতা ও স্বাধীকার রক্ষায় জাগ্রত আছে৷ ভবিষ্যতে ও থাকবে। পেশাজীবীদের উন্নয়নে বাতিঘর হিসেবে কাজ করে যাবেন৷

নেতারা আরও বলেন, বিএনপি প্রতিষ্ঠাকালীন শহীদ জিয়া প্রণীত ১৯ দফা কর্মসূচি দলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মূল ভিত্তি। সেই ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ডিপ্লোমা প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করে যাবে৷

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank