মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অসহায় বাবার আবেদনে সন্তানের চিকিৎসায় ছাত্রদল নেতা তারিক

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৭:৫৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

সন্তানের চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধের খরচ জোগাতে না পেরে এক অসহায় বাবা সাহায্যের আবেদন জানান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিকের কাছে। বিষয়টি জানতে পেরে মানবিকতার হাত বাড়িয়ে দেন এই ছাত্রনেতা।

জানা গেছে, অসুস্থ সন্তানের চিকিৎসা ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছিলেন ওই বাবা। আর্থিক সংকটের কারণে সন্তানের চিকিৎসা ও ওষুধ কেনা নিয়ে চরম উদ্বেগে ছিলেন তিনি। এমন পরিস্থিতিতে তিনি ছাত্রদল নেতা তারিকের সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা কামনা করেন।

অসহায় বাবার আবেদন পাওয়ার পর দ্রুত সাড়া দেন তারিক। তিনি মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে প্রয়োজনীয় অর্থ সহায়তা প্রদান করেন, যাতে শিশুটির চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হয়।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, তারিক বিভিন্ন সময় অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান করে থাকেন। শিক্ষা, চিকিৎসা এবং জরুরি প্রয়োজনেও তিনি নিয়মিত সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক বলেন, মানুষ মানুষের জন্য। সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি শিশুটির চিকিৎসার জন্য সহযোগিতা করতে। ভবিষ্যতেও এমন মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে চাই।

তার এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন সচেতন মহল ও সাধারণ মানুষ। তারা আশা প্রকাশ করেন, সমাজের অন্যান্য সামর্থ্যবান ব্যক্তিরাও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন