শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হুইলচেয়ারে চড়ে সংসদে মির্জা আব্বাস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পিএম
ছবি: সংগৃহীত
expand

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।

দীর্ঘ পাঁচ মাস পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি সংসদ অধিবেশনে প্রবেশ করেন।

এ সময় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মির্জা আব্বাসকে স্বাগত জানিয়ে বলেন, ‘দীর্ঘ পাঁচ মাস পর মির্জা আব্বাস সাহেব সংসদে এসেছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই।’

হুইলচেয়ারে বসে সংসদে প্রবেশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। এ সময় সংসদ সদস্যরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান।

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন মির্জা আব্বাস। দেশে ফেরার পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank