

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া মো. বাবুল হোসেন (৪৫) নামের এক হাজতির ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃ'ত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃ'ত ঘোষণা করেন। এর আগে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী মো. রাসেলসহ কয়েকজন কারারক্ষী বাবুল হোসেনকে এদিন সকালে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে সকাল ৯টা ১০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত বাবুল হোসেনের গ্রামের বাড়ি যশোরের কোতোয়ালি থানার মনোহরপুর গ্রামে। তার বাবার নাম মৃত আব্দুল মজিদ। কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, বাবুল হোসেন মাদক মা'মলায় বন্দী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।



