

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর বনশ্রীতে নির্মাণাধীন শেল্টেক লিগ্যাসি প্লাজার দোকান ও অফিস স্পেস বিক্রির কার্যক্রম শুরু করেছে আবাসন প্রতিষ্ঠান শেল্টেক প্রাইভেট লিমিটেড।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বনশ্রীতে প্রকল্পটির নিজস্ব বিক্রয় কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিক্রয় কার্যক্রম শুরু হয়।
শেল্টেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ বলেন, ‘শেল্টেক লিগ্যাসি প্লাজা শুধু একটি বাণিজ্যিক ভবন নয়, বনশ্রীকে ঢাকার বাণিজ্যিক মানচিত্রে একটি স্বতন্ত্র পরিচিতি দেওয়ার উদ্যোগ। ব্যবসার পাশাপাশি পরিবার ও কমিউনিটির মানুষের সময় কাটানোর সুযোগও এখানে রাখা হয়েছে।’
বনশ্রীর মেইন রোডে নির্মাণাধীন ১৭ তলা ভবনটিতে শপিং মল, অফিস স্পেস, ফুড কোর্ট, রেস্তোরাঁ ও ব্যাংকোয়েট হলসহ বিভিন্ন বাণিজ্যিক সুবিধা থাকছে। প্রকল্পটির স্থাপত্য নকশা করেছে ইকে আর্কিটেক্টস।
প্রকল্পটির সঙ্গে হাতিরঝিল ও রামপুরা সড়কের সরাসরি যোগাযোগ রয়েছে। পাশাপাশি গুলশান ও বনানী থেকেও সহজে যাতায়াতের সুবিধা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রকল্পের আশপাশে রয়েছে আবাসিক এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান।
ভবিষ্যতে এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ (দক্ষিণ) চালু হলে আফতাবনগরসহ আশপাশের এলাকার যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে বলে আশা করছে শেল্টেক।
ক্রেতাদের জন্য কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধা রাখা হয়েছে। এছাড়া প্রাথমিক পর্যায়ে বুকিং দেওয়া ক্রেতাদের জন্য বিশেষ উপহারের ঘোষণাও দেওয়া হয়েছে।
প্রায় চার দশকের অভিজ্ঞতা নিয়ে শেল্টেক প্রাইভেট লিমিটেড ঢাকা, চট্টগ্রাম ও জলসিঁড়িতে আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প নির্মাণ করছে। প্রতিষ্ঠানটির দাবি, মানসম্মত নির্মাণ, নান্দনিক নকশা ও সময়মতো প্রকল্প হস্তান্তরের মাধ্যমে তারা রিয়েল এস্টেট খাতে নিজেদের অবস্থান তৈরি করেছে।



