

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন পেয়েছে। নতুন বেতন কাঠামোয় মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়লেও এর সঙ্গে একটি বড় পরিবর্তন আসছে। নতুন পে-স্কেল বাস্তবায়ন শুরুর সঙ্গে সঙ্গে বর্তমানে সরকারি চাকরিজীবীরা যে ১০ ও ১৫ শতাংশ ‘বিশেষ সুবিধা’ পাচ্ছেন, তা বাতিল হয়ে যাবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন দেওয়া হয়। অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন বেতন কাঠামোয় বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে। গ্রেডভেদে প্রারম্ভিক মূল বেতন বাড়ানো হয়েছে ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত।
বর্তমানে ১ম থেকে ৯ম গ্রেডের সরকারি চাকরিজীবীরা মূল বেতনের ওপর ১০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ১৫ শতাংশ বিশেষ সুবিধা পাচ্ছেন। নতুন পে-স্কেল কার্যকর হওয়ার সঙ্গে এই বিশেষ সুবিধা আর থাকবে না।
তিন ধাপে বাড়বে মূল বেতন
নতুন পে-স্কেলের বর্ধিত মূল বেতন একসঙ্গে কার্যকর হচ্ছে না। প্রথম থেকে নবম গ্রেডের চাকরিজীবীদের ক্ষেত্রে তিন ধাপে নতুন বেতন কার্যকর হবে।
অর্থাৎ, ২০২৭ সালের জুলাই থেকে প্রথম থেকে নবম গ্রেডের চাকরিজীবীরা নতুন স্কেলের পুরো বর্ধিত মূল বেতন পাবেন। তবে নতুন হারে বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা কার্যকর হবে ১ জানুয়ারি ২০২৮ থেকে।
অন্যদিকে ১০ম থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের ক্ষেত্রে স্বল্প আয়ের কর্মচারীদের অগ্রাধিকার দিয়ে মূল বেতন আরও দ্রুত কার্যকর করার পরিকল্পনা করা হয়েছে।
এই গ্রেডগুলোর জন্য—
ফলে ২০২৭ সালের জুলাই থেকে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরাও নতুন স্কেলের পুরো বর্ধিত মূল বেতন পাবেন। নতুন হারে সব ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
গ্রেডভেদে কত বাড়ল বেতন নতুন স্কেলে ১ম থেকে ১১তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ১০০ শতাংশ করে বাড়ানো হয়েছে। এরপর ১২তম থেকে ২০তম গ্রেডে বৃদ্ধির হার ধাপে ধাপে বেড়ে সর্বোচ্চ ১৪২ শতাংশ হয়েছে।
১ম গ্রেড: ৭৮ হাজার থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা।
২য় গ্রেড: ৬৬ হাজার–৭৬ হাজার ৪৯০ টাকা থেকে বেড়ে ১ লাখ ৩২ হাজার–১ লাখ ৫৩ হাজার টাকা।
৩য় গ্রেড: ৫৬ হাজার ৫০০–৯৮ হাজার ৮০০ টাকা থেকে বেড়ে ১ লাখ ১৩ হাজার–১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা।
৪র্থ গ্রেড: ৫০ হাজার–৯১ হাজার ২০০ টাকা থেকে বেড়ে ১ লাখ–১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা।
৫ম গ্রেড: ৪৩ হাজার–৬৯ হাজার ৮৫০ টাকা থেকে বেড়ে ৮৬ হাজার–১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা।
৬ষ্ঠ গ্রেড: ৩৫ হাজার ৫০০–৬৭ হাজার ১০ টাকা থেকে বেড়ে ৭১ হাজার–১ লাখ ৩৪ হাজার টাকা।
৭ম গ্রেড: ২৯ হাজার–৬৩ হাজার ৪১০ টাকা থেকে বেড়ে ৫৮ হাজার–১ লাখ ১২ হাজার ৮০০ টাকা।
৮ম গ্রেড: ২৩ হাজার–৫৫ হাজার ৪৭০ টাকা থেকে বেড়ে ৪৬ হাজার–১ লাখ ১০ হাজার ৮০০ টাকা।
৯ম গ্রেড: ২২ হাজার–৫৩ হাজার ৬০ টাকা থেকে বেড়ে ৪৪ হাজার–১ লাখ ৫ হাজার ৯০০ টাকা।
১০ম গ্রেড: ১৬ হাজার–৩৮ হাজার ৬৪০ টাকা থেকে বেড়ে ৩২ হাজার–৭৭ হাজার ৩০০ টাকা।
১১তম গ্রেড: ১২ হাজার ৫০০–৩০ হাজার ২৩০ টাকা থেকে বেড়ে ২৫ হাজার–৬০ হাজার ৫০০ টাকা।
এরপর—
১২তম গ্রেড: বৃদ্ধির হার ১১৫ শতাংশ; বেতন ১১ হাজার ৩০০–২৭ হাজার টাকা থেকে বেড়ে ২৪ হাজার–৫৮ হাজার ৭০০ টাকা।
১৩তম গ্রেড: বৃদ্ধির হার ১১৮ শতাংশ; বেতন ১১ হাজার–২৬ হাজার ৫৯০ টাকা থেকে বেড়ে ২৪ হাজার–৫৮ হাজার টাকা।
১৪তম গ্রেড: বৃদ্ধির হার ১৩০ শতাংশ; বেতন ১০ হাজার ২০০–২৪ হাজার ৬৮০ টাকা থেকে বেড়ে ২০ হাজার ৫০০–৫৬ হাজার ৮০০ টাকা।
১৫তম গ্রেড: বৃদ্ধির হার ১৩৫ শতাংশ; বেতন ৯ হাজার ৭০০–২৩ হাজার ৪৯০ টাকা থেকে বেড়ে ২২ হাজার ৮০০–৫৫ হাজার ২০০ টাকা।
১৬তম গ্রেড: বৃদ্ধির হার ১৩৫ শতাংশ; বেতন ৯ হাজার ৩০০–২২ হাজার ৪৯০ টাকা থেকে বেড়ে ২১ হাজার ৯০০–৫২ হাজার ৯০০ টাকা।
১৭তম গ্রেড: বৃদ্ধির হার ১৩৮ শতাংশ; বেতন ৯ হাজার–২১ হাজার ৮০০ টাকা থেকে বেড়ে ২১ হাজার ৪০০–৫১ হাজার ৯০০ টাকা।
১৮তম গ্রেড: বৃদ্ধির হার ১৩৯ শতাংশ; বেতন ৮ হাজার ৮০০–২১ হাজার ৩১০ টাকা থেকে বেড়ে ২১ হাজার–৫০ হাজার ৯০০ টাকা।
১৯তম গ্রেড: বৃদ্ধির হার ১৪১ শতাংশ; বেতন ৮ হাজার ৫০০–২০ হাজার ৫৭০ টাকা থেকে বেড়ে ২০ হাজার ৫০০–৪৯ হাজার ৬০০ টাকা।
২০তম গ্রেড: বৃদ্ধির হার সর্বোচ্চ ১৪২ শতাংশ; বেতন ৮ হাজার ২৫০–২০ হাজার ১০ টাকা থেকে বেড়ে ২০ হাজার–৪৮ হাজার ৮০০ টাকা।
নতুন পে-স্কেল বাস্তবায়িত হলে প্রায় ২৪ লাখ সরকারি চাকরিজীবী সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি প্রায় ৯ লাখ পেনশনভোগী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগীও এর আওতায় আসবেন।
তবে নতুন বেতন কাঠামোর বড় সুবিধা পাওয়ার পাশাপাশি বর্তমান ১০ ও ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল হওয়ায় সরকারি চাকরিজীবীদের প্রকৃত বেতন বৃদ্ধির হিসাব করতে হলে নতুন মূল বেতন ও বাতিল হওয়া বিশেষ সুবিধা—দুই বিষয়ই বিবেচনায় নিতে হবে।



