মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটার স্থানান্তরে আবেদনের সময় জানাল ইসি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পিএম
ছবি: সংগৃহীত
expand

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সময়সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন ঠিকানায় ভোটার হতে চাইলে আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট নির্বাচন অফিসে আবেদন করতে হবে।

বুধবার (০২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব (নির্বাচন সহায়তা-২) মো. নাসির উদ্দিন চৌধুরীর সই করা চিঠিতে এ সময়সূচি জানানো হয়েছে।

ইসির নির্ধারিত সূচি অনুযায়ী, ভোটার স্থানান্তরের আবেদন জমা দেওয়ার শেষ সময় ৭ সেপ্টেম্বর। আবেদন ইস্যুর প্রক্রিয়া শেষ করতে হবে ৯ সেপ্টেম্বরের মধ্যে। আর জমা পড়া আবেদন যাচাই-বাছাই শেষে নিষ্পত্তির শেষ তারিখ ১০ সেপ্টেম্বর।

অর্থাৎ, যারা স্থায়ী বা বর্তমান আবাসস্থল পরিবর্তনের কারণে নতুন এলাকায় ভোটার হতে চান, তাদের ৭ সেপ্টেম্বরের মধ্যেই আবেদন জমা দিতে হবে। এরপর নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ইস্যু ও নিষ্পত্তির কাজ শেষ করবেন।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনকে সামনে রেখে ভোটার স্থানান্তরের এই সময়সূচি নির্ধারণ করেছে কমিশন। উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা এবং রেজিস্ট্রেশন কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কার্যক্রম ঠিকভাবে হচ্ছে কি না, তা তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের।

চিঠিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করেছে নির্বাচন কমিশন। নির্ধারিত সময়ের মধ্যে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ ও নিষ্পত্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের এ কার্যক্রমে নির্ধারিত সময়সীমা মেনে আবেদন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank