

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীরাই তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করার কারিগর। সংসদীয় ব্যবস্থাকে আরও প্রাণবন্ত ও কার্যকর করতে ব্যক্তিগত সহকারীদের সচেতনতা ও দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
মঙ্গলবার (০৯ জুন) কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) এর থ্রিডি হলে আয়োজিত “সংসদ সদস্যবৃন্দের ব্যক্তিগত সহকারীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণতন্ত্রের প্রতি বিশ্বাস ও সংসদীয় কার্যকারিতা প্রসঙ্গে চীফ হুইপ বলেন, ‘আপনারা এই সকালে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাতে প্রমাণিত হয় আপনারা আইন কানুন ও বিধি-বিধান শিখতে চান। আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন এবং গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে আপনাদের মাধ্যমে। গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক এবং পার্লামেন্ট প্রাণবন্ত ও কার্যকর হোক সেটা আপনারা চান।’
চীফ হুইপ ব্যক্তিগত সহকারীদের তাদের দায়িত্বের গুরুত্ব বুঝিয়ে বলেন যে, একজন সংসদ সদস্যের সফলতার পেছনে তার সহকারীর অনেক বড় ভূমিকা থাকে। কারণ একজন সংসদ সদস্য তাঁর ব্যক্তিগত সহকারীকে অনেক বেশি বিশ্বাস করে থাকেন, তার পরামর্শ এমপি শুনেন।’
তিনি বলেন, ‘সংসদ সদস্যদের সঠিক পথে বা সিরাতুল মুস্তাকিমে রাখার দায়িত্ব কিন্তু আপনার। কেয়ামতের মাঠে কিন্তু জবাব আপনাকে দিতে হবে।’
তিনি যোগ করেন, ‘আপনি শুধু এমপি সাহেব আপনি সৎ কাজ করবেন তার সওয়াবের ভাগ পাবেন, অসৎ কাজ করলেই আপনি পাপের ভাগীদার হবেন।’
তিনি আরও বলেন, বাজেট শুধু একটি সংখ্যা নয়। এটি জনগণের আশা আকাংখার প্রতিফলন। একজন ভিক্ষুক থেকে শুরু করে দেশের প্রতিটি মানুষ সরকারকে ট্রাক্স দিয়ে থাকে। এই ট্যাক্সের টাকার সুষম বন্টন করে কিভাবে জনগণের উন্নয়ন করা যায় সে বিষয়ে আপনারা স্টাডি করবেন। বাজেট বিশ্লেষনের সকল তথ্য আপনারা বোঝার চেষ্টা করবেন এবং সে অনুযায়ী সংসদ সদস্য বোঝানোর চেষ্টা করবেন।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরোয়ার ভুইয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন ইউরোপীয় ইউনিয়নের জাতীয় উপদেষ্টা ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীগণ উপস্তিত ছিলেন।
