মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন যাচ্ছেন আখতারসহ ৪ এমপি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৮:১৮ পিএম
এনপিবি কোলাজ
expand
এনপিবি কোলাজ

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে চার সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল চারদিনের সফরে চীন যাচ্ছেন।

বুধবার (১০ জুন) প্রতিনিধিদলটি চীনের কুনমিংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।

প্রতিনিধিদলের অন্যান্য সদস্য হলেন— জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, বিএনপির সংসদ সদস্য মো. খালেদ হোসাইন মাহবুব এবং সংরক্ষিত নারী আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিন।

চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবোর আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন তারা।

সফরকালে ১১ জুন প্রতিনিধিদলের নেতা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ৭ম চায়না-সাউথ এশিয়া কোঅপারেশন ফোরামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দে‌বেন।

একই দিনে ডেপুটি স্পিকার চীনা কমিউনিস্ট পার্টির ইউনান প্রাদেশিক কমিটির সেক্রেটারি ওয়াং নিং-এর সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হবেন।

প্রতিনিধিদলটি ১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ থিম কান্ট্রি প্যাভিলিয়নসমূহ পরিদর্শন করবে।

পরে ১২ জুন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবোর সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে মতবিনিময় করবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন