

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্যস্ত দিনের ক্লান্তি মুছে এক কাপ ধোঁয়া ওঠা কফি আমাদের মুহূর্তেই চাঙ্গা করে তোলে। আমেরিকার ‘দ্য জার্নাল অফ নিউট্রিশন’-এ প্রকাশিত এক দীর্ঘমেয়াদী গবেষণায় দেখা গেছে, নিয়ম মেনে কফি খেলে অকালমৃত্যুর ঝুঁকি অনেকটাই কমে যায়। কিন্তু সেই কফি হতে হবে দুধ ও চিনি ছাড়া, একদম খাঁটি ব্ল্যাক কফি।
গবেষকদের মতে, দিনে এক কাপ ব্ল্যাক কফি খেলে মৃত্যুর ঝুঁকি কমে ১৬ শতাংশ এবং দুই কাপ খেলে কমে প্রায় ১৭ শতাংশ। মূলত কফিতে থাকা ‘পলিফেনলস’ নামের একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্ট আমাদের শরীরকে ভেতর থেকে সুরক্ষিত রাখে। তবে কফিতে চিনি মিশিয়ে নিলেই তার আসল গুণ নষ্ট হতে শুরু করে। চিনি ওজন বাড়ায় এবং হৃদযন্ত্রের কর্মক্ষমতা কমিয়ে দেয়।
শুধু হার্ট ভালো রাখাই নয়, চিনি ছাড়া কফি লিভারের সুরক্ষাতেও দারুণ কার্যকর। ২০১৭ সালের একটি চিকিৎসা সাময়িকীর তথ্য অনুযায়ী, নিয়মিত পরিমিত কফি পানে ফ্যাটি লিভারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায়।
কফি শরীরের জন্য উপকারী হলেও তা বেশি পরিমাণে খাওয়া ঠিক নয়। অতিরিক্ত কফি উপকারের চেয়ে ক্ষতিই বেশি করে। তাই নিজেকে সুস্থ ও সতেজ রাখতে চিকিৎসকদের পরামর্শ মেনে দিনে ১ থেকে ৩ কাপ চিনি ছাড়া ব্ল্যাক কফি পান করা উচিৎ।
