

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আইন কর্মকর্তা নিয়োগকে কেন্দ্র করে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আইনজীবী আহত হয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের কয়েকজন আইনজীবী আহত হন।
সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনের সামনে থেকে শুরু হওয়া এই সংঘাত সমিতি ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। কয়েক দফা হাতাহাতি-ধাক্কাধাক্কির পর কয়েকজন সিনিয়র আইনজীবীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাত সাড়ে ৮টায় এই খবর লেখা পর্যন্ত শাহবাগ থানা পুলিশের একটি দল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে অবস্থান করছিল।
তবে এ ঘটনায় কোনও মামলা হয়েছে কিনা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
সংঘর্ষে তিন আইনজীবী আহত হয়েছেন। তারা হলেন, ইব্রাহিম খলিল, জাফর আহমেদ ও আনিসুজ্জামান রায়হান। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

