

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৪ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলমের আদালতে অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। তবে মামলার আসামি সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে কারাগার থেকে আদালতে হাজির করা না হওয়ায় রাষ্ট্রপক্ষ সময় চায়। আদালত আবেদন মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন।
২০২৪ সালের ৩১ আগস্ট নিহত হোসেনের মা রীনা বেগম মোহাম্মদপুর থানায় হত্যা মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। ঘটনার দিন গাবতলীতে ট্রাক রেখে তিনি বাসায় ফিরছিলেন।
তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার আসামিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজন পলাতক রয়েছেন। সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ চারজন বর্তমানে কারাগারে আছেন। এছাড়া ১০ জন জামিনে রয়েছেন।


