

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে যাতে দ্রুত শেষ হয় সে বিষয়ে নজর রাখতে হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
রোববার (২৪ মে) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এসময় চিফ প্রসিকিউটর বলেন, ‘২৪ এর ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর সামনে আসতে থাকে তৎকালীন শেখ হাসিনা সরকারের শাসন আমলের গুম, খুন, নির্যাতন, ক্রসফায়ারসহ বিভিন্ন অপকর্মের ফিরিস্তি। এ বিষয়ে তদন্তও চলমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।’
চিফ প্রসিকিউটর আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানের ১৫০টি মামলা তদন্ত চলমান, ৩১টি মামলার তদন্ত শেষ পর্যায়ে। ২২টি মামলার বিচার কাজ চলছে, ২টি মামলা রায়ের জন্য অপেক্ষমান রয়েছে।
এসময় সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে প্রসঙ্গ টেনে তিনি বলেন, এত বছরেও সাগর-রুনির তদন্ত শেষ না হওয়া দুঃখজনক।
চিফ প্রসিকিউটর জানান, তিনি ট্রাইব্যুনালে যোগ দেওয়ার পর ৭টি মামলা পুনরায় তদন্তে পাঠিয়েছেন। যেগুলো ঈদের পর অভিযোগপত্র দাখিল করা হবে।
