শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নোবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ ড. হাছান উদ্দীন

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৯:৫৬ পিএম
ছবি : সংগৃহীত।
expand

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. হাছান উদ্দীন। তিনি বর্তমানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।

সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১৩(১) ধারা অনুযায়ী তাঁকে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কোষাধ্যক্ষ পদে তাঁর মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যা পূর্বে ঘটে সেই সময় পর্যন্ত হবে উল্লেখ করা হয়।

এ ছাড়া, ২০২০ সালের ২৭ ডিসেম্বর জারি করা শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী তিনি মাসিক সম্মানী পাবেন। বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন। দায়িত্ব পালনকালে তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী নির্ধারিত দায়িত্বের পাশাপাশি উপাচার্য অর্পিত দায়িত্বও পালন করবেন তিনি। প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন বর্তমানে পবিপ্রবির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে পবিপ্রবির অ্যাকাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর একজন সক্রিয় সদস্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইউট্যাবের পবিপ্রবি শাখার পক্ষ থেকে ফেনী-২ আসনে নির্বাচনি দায়িত্ব পালন করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank