মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাফিক আইন লঙ্ঘন: রাজধানীতে একদিনে ১৪৪৮ মামলা

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৫:৩১ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত একদিনে ১ হাজার ৪শ ৪৮টি মামলা করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) গণমাধ্যমে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর আগে গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপি জানিয়েছে, ট্রাফিক-রমনা বিভাগে ৭ টি বাস, ৫টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ৩ টি সিএনজি ও ১৫ টি মোটরসাইকেলসহ মোট ৬৮ টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ৭ টি বাস, ৩ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ১৭ টি সিএনজি ও ৬৯টি মোটরসাইকেলসহ মোট ১৪৬ টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৬ টি বাস, ৩ টি ট্রাক, ২৩ টি কাভার্ডভ্যান, ৭৬ টি সিএনজি ও ১৩১ টি মোটরসাইকেলসহ মোট ২৯৭ টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩০ টি বাস, ১০ টি ট্রাক, ১৫ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ৬৮ টি মোটরসাইকেলসহ মোট ১৭৪ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০ টি বাস, ৩টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ১৮ টি সিএনজি ও ৪১ টি মোটরসাইকেলসহ মোট ১১৪ টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ৯ টি বাস, ৮ টি ট্রাক, ১৯ টি কাভার্ডভ্যান, ৬১ টি সিএনজি, ১৮৫ টি মোটরসাইকেলসহ মোট ৩৪৮ টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ২২ টি বাস, ১ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ১২ টি মোটরসাইকেলসহ মোট ৮০ টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ৩৪ টি বাস, ৮ টি কাভার্ডভ্যান, ৩১ টি সিএনজি ও ৮৯ টি মোটরসাইকেলসহ মোট ২২১ টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৪২৫ টি গাড়ি ডাম্পিং ও ২৩৭ টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন