রবিবার
২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রামিসা হত্যার দ্রুত বিচার ও নিরাপদ ঈদ যাত্রার দাবিতে মানববন্ধন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৬, ০৮:২৮ পিএম
expand
রামিসা হত্যার দ্রুত বিচার ও নিরাপদ ঈদ যাত্রার দাবিতে মানববন্ধন

শিশু রামিসা হত্যার বিচার এবং ঈদ যাত্রায় যাত্রীদের নিরাপত্তার দাবিতে বাংলাদেশ যাত্রী সেবা কল্যাণ সমিতি আয়োজিত এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনের প্রধান সড়কে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

কর্মসূচীর সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. আবদুল আজিজ চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রধান।

উক্ত মানববন্ধনে বক্তারা শিশু রামিসার পৈশাচিক হত্যাকারীর ফাঁসির রায় দ্রুত কার্যকর করার জোর দাবি জানানো হয়। সিরায়াল কিলার রসু খাঁ, ওসি প্রদীপ, নারায়ণগঞ্জের সেভেন মার্ডার, তুনু হত্যা, সাগর-রুনি হত্যা ও বিডিআর হত্যাকান্ডের বিচার এখনও হয়নি। বিচারের বাণী যেন নিভৃতে নীরবে না কাঁদে এবং এই বিচারহীনতার সংস্কৃতি থেকে জাতিকে বেরিয়ে আসতে হবে। সংগঠনের নেতৃবৃন্দ আসন্ন ঈদ যাত্রায় সম্মানিত যাত্রীদের নিরাপত্তা প্রদান, নির্বিঘ্ন যাতায়াত, যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন এবং অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

অদ্যকার মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. আবদুল আজিজ চৌধুরী, সংগঠনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রধান, সংগঠনের প্রধান উপদেষ্টা শামীম আহম্মেদ, সহ-সভাপতি শামীম আরা, সহ-সভাপতি আব্দুল জলিল খান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজুল করিম, আবুল বাশার শেখ ও নূর হোসেন দেলু, বিন ইয়ামিন, অলিউল্যাহ তুহিন, নাহিদুর রহমান পুতুল প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন