বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গরমে এসি কেনার অফার দিচ্ছে পিকাবু 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ১০:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

দেশজুড়ে তাপমাত্রা বৃদ্ধির মধ্যে এয়ার কন্ডিশনার (এসি) কেনায় বিশেষ ক্যাম্পেইন চালু করেছে পিকাবু (Pickaboo)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই ক্যাম্পেইনে ৪০ % পর্যন্ত ছাড়, ৩৬ মাস পর্যন্ত ইএমআই, ঢাকার ভেতরে ফ্রি বা একই দিনে ডেলিভারি এবং ফ্রি ইনস্টলেশন সুবিধা দেওয়া হচ্ছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পেইনের আওতায় ওয়ালটন, হায়ার বাংলাদেশ, হিসেন্স, গ্রি, স্যামসাং এবং মিডিয়া ব্র্যান্ডের বিভিন্ন ইনভার্টার ও নন-ইনভার্টার এসি পাওয়া যাচ্ছে। এ ছাড়া নির্দিষ্ট ব্যাংক কার্ড ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে পেমেন্টে অতিরিক্ত ছাড় ও ক্যাশব্যাক সুবিধাও রয়েছে।

প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, গ্রাহকদের কাছে সাশ্রয়ী দামে আসল (অথেনটিক) পণ্য পৌঁছে দেওয়া এবং দ্রুত ডেলিভারি নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। উচ্চমূল্যের ইলেকট্রনিক পণ্য কেনার ক্ষেত্রে গ্রাহকদের আস্থা, মূল্য স্বচ্ছতা ও ডেলিভারি নিয়ে যে অনিশ্চয়তা থাকে, তা কমাতেই তারা কাজ করছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, রুমের আকার, ব্যবহার ও বাজেট অনুযায়ী সঠিক এসি বেছে নিতে গ্রাহকদের জন্য বিশেষজ্ঞ পরামর্শ ও ক্যাটাগরি ভিত্তিক গাইডলাইনও দেওয়া হচ্ছে। এর মাধ্যমে পিকাবু নিজেকে একটি পূর্ণাঙ্গ হোম সল্যুশন প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চায়।

হাইয়ার বাংলাদেশ ও ওয়ালটনের প্রতিনিধিরাও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পণ্য সহজে গ্রাহকের কাছে পৌঁছানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। তারা বলেন, ডিজিটাল চ্যানেলের মাধ্যমে দ্রুত ডেলিভারি ও নির্ভরযোগ্য সেবার সুযোগ আরও বাড়ছে, বিশেষ করে গরমের মৌসুমে চাহিদা বাড়ার সময়ে।

হায়ার বাংলাদেশের এক প্রতিনিধি বলেন, অনলাইন মার্কেটের প্রসার দ্রুত বাড়ছে এবং পিকাবুর মতো প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকদের কাছে সহজে জেনুইন পণ্য, ওয়ারেন্টি ও নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।

অন্যদিকে ওয়ালটনের এক প্রতিনিধি জানান, বাংলাদেশের আবহাওয়া ও গ্রাহকদের চাহিদা বিবেচনায় এনার্জি-সাশ্রয়ী ও আধুনিক কুলিং সল্যুশন তৈরি করা হচ্ছে। পিকাবুর মতো প্ল্যাটফর্ম দ্রুত ডেলিভারি ও প্রতিযোগিতামূলক মূল্যের মাধ্যমে গ্রাহকদের কাছে আরও সহজে পৌঁছাতে সহায়তা করছে।

অথেনটিক পণ্য, দ্রুত ডেলিভারি এবং গ্রাহককেন্দ্রিক সেবার মাধ্যমে দেশের ইলেকট্রনিক্স বাজারে অনলাইন কেনাকাটার প্রবণতা আরও শক্তিশালী করতে কাজ করছে পিকাবু।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন