মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

১০ হাজার কোটি টাকা সহায়তা চাইল ইসলামী ব্যাংক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৪:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

তারল্য সংকটে পড়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তহবিল সহায়তা চেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ।

গত কয়েক দিন চেয়ারম্যান নিয়োগ ঘিরে অস্থিরতার মধ্যে ব্যাংকটি থেকে প্রায় ৪ হাজার ২৪০ কোটি টাকা তুলে নিয়েছেন গ্রাহকরা। এর ফলে ব্যাংকটিতে সিআরআর (ক্যাশ রিজার্ভ রেশিও) বা নগদ সংরক্ষণ হার কমে গেছে।

এমন অবস্থায় সোমবার (৮ জুন) সংকট মেটাতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার বিশেষ ধার চেয়েছে ব্যাংকটি। আজ মঙ্গলবার ইসলামী ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‌খুরশীদ আলমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার আগে ব্যাংকটির সিআরআর বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত চাহিদার তুলনায় বেশি ছিল। তবে গত এক সপ্তাহে গ্রাহকদের আতঙ্কজনিত অর্থ উত্তোলনের কারণে সিআরআর নেগেটিভে চলে গেছে।

‘আমাদের রিকোয়ারমেন্ট (চাহিদা) রয়েছে প্রায় সাত হাজার কোটি টাকার। আমরা এর চেয়েও বেশি রাখতে সক্ষম ছিলাম। কিন্তু বর্তমান সংকটের কারণে তা কমে ২,৬০০ কোটি টাকায় নেমে এসেছে। তবে বাংলাদেশ ব্যাংকে থাকা আমাদের কারেন্ট অ্যাকাউন্ট এখনও পজিটিভ রয়েছে।’

ওই কর্মকর্তা আরও জানান, সিআরআর ঘাটতিতে চলে যাওয়ায় ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তহবিল সহায়তা চাওয়া হয়েছে।

এদিকে ইসলামী ব্যাংক সূত্রে জানা গেছে, ঈদের পর গত রোববার পর্যন্ত ৫ কর্মদিবসে ইসলামী ব্যাংকে জমার চেয়ে ব্যাংক থেকে প্রায় ৪ হাজার ৩০০ কোটি টাকা বেশি উত্তোলন হয়েছে। এটি স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি। গ্রাহকদের একটি অংশ অস্থিরতার কারণে টাকা তুলছেন বলে ধারণা করছেন ব্যাংকটির কর্মকর্তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন