শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের রিজার্ভ কত বিলিয়ন ডলার, জানাল বাংলাদেশ ব্যাংক 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৬ পিএম আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পর্যন্ত দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৭৭৯ দশমিক ০৪ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৩৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ হাজার ৬৪ দশমিক ৩২ মিলিয়ন ডলার বা ৩০ দশমিক ০৬ বিলিয়ন মার্কিন ডলার। এই পদ্ধতি অনুসরণ করে রিজার্ভের প্রকৃত ব্যবহারযোগ্য অংশ নির্ধারণ করা হয়।

এর আগে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৯ দশমিক ৮৫ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, নিট বা প্রকৃত রিজার্ভ গণনায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্দেশিত বিপিএম-৬ পদ্ধতি অনুসরণ করা হয়। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিলে যে পরিমাণ থাকে, সেটিই নিট রিজার্ভ হিসেবে বিবেচিত হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X