শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সখীপুরে ঋণের চাপে গৃহবধূর মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
expand

টাঙ্গাইলের সখীপুরে ঋণের চাপ ও পারিবারিক অশান্তির জেরে স্বপ্না আক্তার (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত স্বপ্না আক্তার কচুয়া গ্রামের প্রবাসী মো. রাসেল মিয়ার স্ত্রী।

বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলার কচুয়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে স্বপ্না আক্তার বাড়ির পেছনের গোসলখানায় আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয়দের দাবি, স্বপ্না আক্তার বিভিন্ন ব্যক্তি ও এনজিও প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা নিয়েছিলেন। সময়মতো ঋণের টাকা পরিশোধ করতে না পারায় কিছুদিন ধরে পরিবারে অশান্তি চলছিল।

নাম প্রকাশ না করার শর্তে এক প্রতিবেশী জানান, ঋণের বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কয়েক দিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল।

স্থানীয় ইউপি সদস্য মামুন সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বপ্না আক্তার ঋণে জর্জরিত ছিলেন। বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানসহ এলাকার লোকজনের কাছ থেকে তিনি টাকা নিয়েছিলেন। সেগুলো সময়মতো পরিশোধ করতে না পারায় তাদের পরিবারে ঝামেলা চলছিল।

প্রতিবেশী কায়েম উদ্দিন জানান, সম্প্রতি স্বপ্না আক্তারের স্বামী প্রবাস থেকে দেশে আসেন। দেশে আসার পর তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হলে তিনি স্ত্রীকে বিষয়টি জানান। একপর্যায়ে এলাকার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টিও তিনি জানতে পারেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank