শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ বছরে শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবা ও সৎ মায়ের বিরুদ্ধে

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
expand

টাঙ্গাইল পৌর এলাকার বিশ্বাস বেতকা ১৭ নম্বর ওয়ার্ডের তাওহিদ নামে পাঁচ বছরের এক শিশুকে তার বাবা ও সৎ মা নৃশংস ভাবে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শিশুটির বাবার নাম তাসিম সে ১৭নং ওয়ার্ডের বাসিন্দা।

এই নিশংস হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় তীব্র খুব ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (২ সেপ্টেম্বর) পারিবারিক বিরোধের জের ধরে দীর্ঘদিন ধরেই শিশু তাওহিদের ওপর শারীরিক নির্যাতন চালানো হচ্ছিল। আজও তার ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে অবুঝ শিশুটি নির্যাতন সহ্য করতে না পেরে নিস্তেজ হয়ে পড়ে। অবস্থার অবনতি হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​স্বজনদের দাবি নিয়মিত শারীরিক নির্যাতনের ধারাবাহিকতাতেই শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করে এলাকাবাসী। সেই সাথে অভিযুক্ত বাবা ও সৎ মায়ের কঠোর শাস্তি দাবী জানান তারা।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank