শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাস্তার পাশে স্বাস্থ্য সহকারীর মরদেহ, স্বজনদের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পিএম
ছবি: সংগৃহীত
expand

টাঙ্গাইলের সখীপুরে সড়কের পাশ থেকে আউয়াল শফী (৪৫) নামের এক স্বাস্থ্য সহকারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা পৌনে ১টার দিকে নলুয়া-বাসাইল সড়কের বাছেত খান উচ্চবিদ্যালয়ের পশ্চিম পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আউয়াল শফী উপজেলার বোয়ালী গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে পথচারীরা সড়কের পাশে আউয়াল শফীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। ঘটনাস্থলের পাশে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিও পড়ে ছিল। এ সময় সড়কে তাঁর মাথার মগজের কয়েকটি অংশ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।

পুলিশের প্রাথমিক ধারণা, দ্রুতগতির কোনো অজ্ঞাত যানবাহনের ধাক্কায় তিনি নিহত হয়ে থাকতে পারেন।

তবে ঘটনাস্থলে থাকা স্বজন ও একাধিক পথচারী দাবি করেন, আউয়াল শফীর গলায় কাটার চিহ্ন রয়েছে। তাঁদের কাছে ঘটনাটি স্বাভাবিক সড়ক দুর্ঘটনা মনে হয়নি। এ কারণে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম বলেন, দুর্ঘটনাস্থল থেকে তাঁর মোটরসাইকেলটি অক্ষত অবস্থায় পাওয়া গেছে। দ্রুতগতির কোনো যানবাহনের আঘাতে এমনটা হয়ে থাকতে পারে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank