শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লাড ক্যান্সারে আক্রান্ত বিএনপি নেতাকে দেখতে গেলেন সুলতান সালাউদ্দিন টুকু 

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand

টাঙ্গাইলে ব্লাড ক্যান্সারে আক্রান্ত বিএনপি নেতা মনির হোসেনকে তার বাসায় দেখতে জান টাঙ্গাইল সদর-৫ আসনের এমপি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে শহরের এয়ারপোর্ট রোডে মনির হোসেনের নিজ বাসভবনে গিয়ে শয্যাশায়ী মনিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন প্রতিমন্ত্রী।

এ সময় তিনি মনির হোসেন, তার স্ত্রী ও ছেলের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার বিষয়ে খোঁজ নেন। পরে ব্যক্তিগত পক্ষ থেকে মনির হোসেনকে আর্থিক সহযোগিতা করেন সুলতান সালাউদ্দিন টুকু। একই সঙ্গে তার চিকিৎসার বিষয়ে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank